জীবনযাপন

ইঁদুর তাড়ানোর চাকরি; বেতন ১ লাখ ৭০ হাজার ডলার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এ বছরের প্রথম আট মাসে ইঁদুরের সংখ্যা ৭০ শতাংশ বেড়ে গেছে। ইঁদুরের উৎপাত নিয়ে নগরবাসীদের অভিযোগ রয়েছে। নগর পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের মেয়র এরিক অ্যাডামস নতুন এক চাকরির প্রস্তাব দিয়েছেন। প্রাতিষ্ঠানিক টুইটারে দেওয়া চাকরির ওই বিজ্ঞাপনে মেয়র শহরের ইঁদুর তাড়ানোর জন্য বছরে ১ লাখ ৭০ হাজার ডলার বেতন দেবেন বলে জানিয়েছেন।

গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেয়র অ্যাডামস বলেন, আমি ইঁদুরের মতো অন্য কোনো প্রাণীকে ঘৃণা করি না। নিউইয়র্কে বাড়তে থাকা ইঁদুর তাড়ানোর জন্য যদি আপনার কাছে ব্যবস্থা ও পরিকল্পনা থাকে এবং আপনি যদি ইঁদুর নিধন করতে পারেন তাহলে স্বপ্নের চাকরি আপনার জন্য অপেক্ষা করছে।

চাকরির ওই বিজ্ঞাপনে প্রার্থীর আরও কিছু যোগ্যতা চাওয়া হয়েছে। নগর পরিকল্পনা, প্রকল্প ব্যবস্থাপনা ও সরকারি কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই পদে যেসব দায়িত্ব রয়েছে তা হলো নেতৃত্ব, ইঁদুর নিধনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন, পরিশ্রমী ও কৌশলী হওয়া। নিয়োগের ৯০ দিনের মধ্যে চাকরিজীবীকে শহরের বাসিন্দা হতে হবে বলে বিজ্ঞাপনে শর্ত দেওয়া হয়েছে। এ ছাড়া প্রার্থীর স্নাতক ডিগ্রি ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। তাঁর কৌতুকবোধ থাকতে হবে।

আরও পড়ুনঃ দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জীবনযাপন ফিচার ভ্রমণ

প্যালেস সাজাতে খরচ প্রায় ২৪০ কোটি টাকা

আলেকজান্ডার প্যালেস। বন্ধ থাকা প্রাসাদটি খুলে দিতে সাজানোর জন্য খরচ করতে হয়েছে ২ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ২৪০ কোটি
জীবনযাপন

পাটে বস্তা ব্যবহার নিশ্চিতে অভিযান

বর্তমান সরকার পাট পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার এর লক্ষ্যে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০”  বাস্তবায়ন করে যাচ্ছে। এই আইনের