তেল-গ্যাস আমদানিতে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা হবে: প্রতিমন্ত্রী
তেল-গ্যাস আমদানিতে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শনিবার বিদ্যুৎ ভবনে আয়োজিত বৈশ্বিক ও বাংলাদেশ প্রেক্ষাপটে জ্বালানি পরিস্থিতি নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
নসরুল হামিদ বলেন, সহনীয় দামে গ্রাহকের দোরগোড়ায় জ্বালানি পৌঁছে দেয়াই বড় চ্যালেঞ্জ। আর ব্যয়বহুল হওয়ায় আগামী জুনের মধ্যে সব ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ হচ্ছে।
তেল-গ্যাস আমদানিতে বেসরকারি খাতকেও সম্পৃক্ত করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। বিদ্যুৎ খাত স্মার্ট গ্রিডে যাচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বছর পাঁচেকের মধ্যে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন হচ্ছে।
আরও পড়ুনঃ দেশে ডলার সংকট নয়, ঘাটতি আছে: পরিকল্পনামন্ত্রী





