রাজশাহীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
রাজশাহীর আট জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে রাজশাহী বাস মালিক সমিতি।
আজ শনিবার বিকেলে রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত বৃহস্পতিবার থেকে ১০ দফা দাবিতে বিভাগের আট জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেয় মালিক সমিতি।
এ বিষয়ে মতিউল হক টিটো বলেন, বিভাগীয় কমিশনারের সঙ্গে আমাদের মিটিং হয়। সেখানে তিনি আমাদের দাবিগুলো এক মাসের মধ্যে মেনে নেবেন বলে আশ্বাস দেন। ফলে আমরা যাত্রী পরিবহনে ফিরেছি। বিকেল ৪টা থেকে সব রুটে গাড়ি চলাচল শুরু হয়েছে।





