প্রযুক্তি

৭০ বছর আগেকার ৭০০ সিসির গাড়ি ফের লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড

৭০ বছর আগেকার ৭০০ সিসির গাড়ি ফের লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড

বিশ্বের প্রাচীন যত বাইকের নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে অন্যতম একটা জনপ্রিয় নাম রয়্যাল এনফিল্ড। প্রতিষ্ঠার পর থেকে ১২০ বছর পার করে ফেলেছে রয়্যাল এনফিল্ড। পুরনো ধ্যানধারণাকে নতুনের মোড়কে আনতে তাদের জুড়ি মেলা ভার। তবে ইদানিং রয়্যাল এনফিল্ডের নিক্রি আরও অনেক গুণ বেড়ে গেছে। নতুন প্রজন্মের একাধিক বাইক নিয়ে বাজারে হাজির হয়েছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক বাজারে তো বটেই ভারতেও তাদের নতুন মিটিওর ৩৫০ (Meteor 350) আর নতুন প্রজন্মের ক্লাসিক ৩৫০দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে।

প্রতি ত্রৈমাসিকে একটি নতুন মডেল লঞ্চ করবে বলে আগেই নিশ্চিত করেছিল এই সংস্থা। আবার সুদূর ভবিষ্যতে আত্মপ্রকাশ করতে চলা রয়্যাল এনফিল্ডের মোটরবাইকের নাম কী হবে, তার আভাস এখনই দিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। রয়্যাল এনফিল্ডের মূল সংস্থা আইশার মোটরস গত ১০ ফেব্রুয়ারি কনস্টালেশন নামটির জন্য নথিভুক্ত করে রেখেছে। মূলত সাত দশকেরও বেশি সময় আগে কনস্টালেশন ৭০০ নামের একটি মোটরসাইকেল উত্তর আমেরিকায় লঞ্চ করেছিল সংস্থাটি । যা ১৯৫৮ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত যা বাজারে বেশ ভালই রাজ করছে।

তৎকালীন সময়ের প্রথম সুপারবাইক আখ্যা পেয়েছিল এই বাইকটি।। যদিও বাইকটির ৬৯২ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন খুব ভরসা অর্জন করতে পারেনি।

আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ার ৪০ শতাংশ মানুষের তথ্য চুরি

তবে রয়্যাল এনফিল্ডের কনস্টালেশনকে সাধারণত ইন্টারসেপ্টরের পূর্বসূরী হিসেবে গণ্য করা হয়।

কন্টিনেন্টাল জিটি, মিটিওর, ক্লাসিক, এবং আপকামিং শটগান ও সুপার মিটিওর তার প্রকৃষ্ট উদাহরণ। তবে এত পুরনো বাইকের নামে নতুন বাইকের নাম নথিভুক্তিকরণের পর আলোচনার ঝড় তুলেছে সংস্থাটি।  রয়্যাল এনফিল্ড কনস্টালেশন একটি সম্পূর্ণ নতুন ৬৫০ সিসি মোটরসাইকেলের নাম হতে পারে বলে মনে করা হচ্ছে।

৬৫০ টুইনস-এর প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আরও আধুনিক হয়ে আসতে পারে রয়্যাল এনফিল্ড কনস্টালেশন। সেক্ষেত্রে এতে কিছুটা মর্ডান ডিজাইন, অ্যালয় হুইল ও উন্নত সাসপনেশন সেটআপ থাকতে পারে। কনস্টালেশন মডেলটি ২০২৩ সালের শেষলগ্নে বা ২০২৪-এর শুরুতে আত্মপ্রকাশ করবে বলেই ধারণা করা হচ্ছে।

ভবিষ্যতে সংস্থার ক্লাসিক ৬৫০ ও কনস্টালেশন ৬৫০ এর সহাবস্থান বাইকপ্রেমীদের মধ্যে যে চরম উদ্দীপনা সৃষ্টি করবে, তা বলার অপেক্ষা রাখে না।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান