২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু
সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়ালো এক হাজার ৬৪ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮০০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫০৪ জন ও ঢাকার বাইরের এক হাজার ২৯৬ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নয়জনের মধ্যে ঢাকার বাসিন্দা একজন ও ঢাকার বাইরের আটজন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ১৮ হাজার ৬৬৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৬ হাজার ৯৯৭ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৩১ হাজার ৬৬৭ জন।
আরও পড়ুনঃ “ওয়েজবোর্ড কার্যকর করা বেসরকারি টেলিভিশনের মালিকদের দায়িত্ব”





