জাতীয়

১০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

ভারতের আসামে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার

শেরপুরে ৯৬ গ্রাম হেরোইনসহ স্বপন মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওই হেরোইনের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে জানা গেছে।

আজ রোববার ভোরে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ চৌরাস্তা মোড় থেকে ওই যুবককে আটক করের‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর)-এর সদস্যরা। আটক স্বপন মিয়া পার্শ্ববর্তী বলাইয়েরচর ইউনিয়নের চরখারচর গ্রামের গোল মাহমুদ শেখের ছেলে।

এ বিষয়ে র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ চৌরাস্তা মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্বপন মিয়াকে আটক করে তারা। পরে শরীর তল্লাশি করে ৯৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

আরও পড়ুনঃ “ব্যাংকসমূহে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ আছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র