জাতীয়

সোমালিয়ায় আত্মঘাতি বোমা হামলায় নিহত ১৫

সোমালিয়ায় আত্মঘাতি বোমা হামলায় নিহত ১৫

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সেনা প্রশিক্ষণ শিবিরে আত্মঘাতি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

রোববার স্থানীয় সংবাদ মাধ্যম গারোওয়ে নিউজ পোর্টাল একজন সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় একজন আত্মঘাতি হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। এতে বেশ কিছু লোক আহত হয়েছে। হতাহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও নতুন নিয়োগপ্রাপ্তরা রয়েছে।

দেশটির ইসলামি জঙ্গি গ্রুপ আল শাবাব এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

এর আগে বৃহস্পতিবার সোমালিয়ার মধ্যাঞ্চলে হিরান এলাকার এক গ্রামে সরকারি মিলিশিয়া বাহিনী অভিযান চালিয়ে একশরও বেশি আল শাবাব জঙ্গিকে হত্যা করেছে। মোগাদিসুতে এক সপ্তাহ আগে শিক্ষা মন্ত্রণালয়ের ভবন লক্ষ্য করে চালানো যমজ গাড়ি বোমা হামলায় অন্তত একশ জন নিহত ও তিনশরও বেশি লোক আহত হয়েছে।

আরও পড়ুনঃ আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র