প্রযুক্তি

সেপ্টেম্বরেই বাজারে আইফোন ১৪ ছাড়ার ঘোষণা অ্যাপেলের

সেপ্টেম্বরেই বাজারে আইফোন ১৪ ছাড়ার ঘোষণা অ্যাপেলের

বার্ষিক অনুষ্ঠানে আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাসের ঘোষণা করেছে অ্যাপল। এছাড়াও ওয়াচ সিরিজ ৮, অ্যাপল ওয়াচ আলট্রা ও এয়ারপডস প্রোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।

৭ সেপ্টেম্বর বার্ষিক অনুষ্ঠান থেকে জানা যায়, নতুন আইফোনের নকশা অনেকটাই আইফোন ১৩ এর মতোই। এতে সেলফি ক্যামেরা ও ফেস আইডি সেন্সরের নচ রয়েছে।

এছাড়াও অ্যাপলের সিইও টিম কুক অ্যাপলের এয়ারপডস প্রো-এর একটি নতুন মডেল ঘোষণা করেছেন, যা নয়েজ-বাতিল করার সঙ্গে ওয়্যারলেস ইয়ারবাড হিসেবে কাজ করবে।

২৩ সেপ্টেম্বর থেকে এটি বাজারে আসবে। দাম ২৪৯ মার্কিন ডলার।

আইফোন ১৪ ও ১৪ প্লাস মডেলটি যা থাকছে:

৬.১ ইঞ্চি মাপের স্ক্রিন রয়েছে। ১৪ প্লাস মডেলটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি মাপের স্ক্রিন। প্লাস মডেলটিতে ব্যাটারির চার্জ থাকবে বেশি সময়। দুটি মডেলেই গত বছরের এ১৫ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে।

আইফোন ১৪ এর দাম হবে ৭৯৯ মার্কিন ডলার আর প্রো মডেলটির দাম হবে ৮৯৯ মার্কিন ডলার।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান