অন্যান্য দেশ সংযোগ

সারা বছর মশা নিধনের কার্যক্রম চলাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা ব্যাহত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মশা নিধনের কার্যক্রম কয়েক মাস করলে চলবে না। সারা বছর মশা নিধনের কার্যক্রম চলাতে হবে। তবেই মশা নিধন করা সম্ভব হবে। এখনও মশা বাড়ছে, তাই রোগীও বাড়ছে। এতে মৃত্যুও বাড়ছে। যে পর্যন্ত মশা না কমবে, সে পর্যন্ত মৃত্যুও কমবে না।

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ ডে উপলক্ষে হাসপাতালের আন্তঃবিভাগের বেশ কয়েকটি ইউনিট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, আপনারা জানেন সারা দেশে দেড় লাখ মানুষ আক্রান্ত হয়েছে। প্রতিদিন আড়াই হাজার নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত প্রায় ৭০০ রোগীর মৃত্যু হয়েছে। প্রতিটি বাড়িতে গিয়ে সরকারের পক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা করা সম্ভব নয়, এর জন্য সামাজিক আন্দোলন করতে হবে।

জাহিদ মালেক বলেন, সরকারি-বেসরকারি হাসপাতালে স্যালাইনের কোনো অভাব নেই। তবে কেউ কেউ বলছে বাজারে স্যালাইনের কিছুটা ঘাটতি রয়েছে। আমরা সাত লাখ ব্যাগ স্যালাইন ভারত থেকে আমদানি করার অনুমোদন দিয়েছি। আজকালের মধ্যে সাড়ে তিন লাখ ব্যাগ স্যালাইন দেশে এসে যাবে। বাকিটা পরের দিন আসবে, এর বেশি লাগলেও আমরা আনার ব্যবস্থা করব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অন্যান্য দেশে ভালো করে স্প্রে করেছে এবং সারা বছর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। এজন্য ওইসব দেশে মশাও কম, মৃত্যুও কম।

 

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ খাওয়ার পর হাঁটা কি ভালো?

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য