জাতীয় ফিচার

সাম্প্রদায়িক হামলাকারীদের কোনো ধর্ম নেই: ধর্ম উপদেষ্টা

 

সাম্প্রদায়িক হামলাকারীদের কোনো ধর্ম নেই উল্লেখ করে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, কিছু দুর্বৃত্ত সব ধর্মের লোকদের মধ্যে আছে। এগুলোর কোনো ধর্ম নেই। এরা ক্রিমিনাল। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উপাসনলয়ে হামলা চালায়। এদের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সোচ্চার হতে হবে। তারা আমাদের সম্প্রীতি লালিত ঐতিহ্য যাতে ধ্বংস করতে না পারে।

আজ সোমবার চট্টগ্রাম নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বৌদ্ধ সমিতির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বৌদ্ধ ধর্মীয়গুরু ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের শততম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ সমিতি অষ্টপরিষ্কার সংঘদান ও আলোচনা সভার আয়োজন করে।

আ ফ ম খালিদ হোসাইন বলেন, জনগণ যাতে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, তার ব্যবস্থা আমরা করবো। এতদিন ভোটের কালচারটা আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে। আমরা ভোটার লিস্ট হালনাগাদ করে, নির্বাচন কমিশনকে সাজিয়ে একটা সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন দেবো।

তিনি আরও বলেন, আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। যারা জনগণের ম্যান্ডেড পাবে আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবো। আমরা শাসন করতে আসি নাই, আগামী দিনে যারা শাসন করবে তাদের জন্য পথ খুলে দিতে এসেছি। আপনাদের সহযোগিতা দিতে চাই, আপনারা আমাদের হাতকে শক্তিশালী করুন।

বাংলাদেশকে সাজানো বাগান উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সাজানো বাগানের মতো। বাগানের ভেতরে যেমন বর্ণিল পুষ্পরাজি থাকে তেমনি আমাদের বাংলাদেশে হিন্দু বৌদ্ধ মুসলমান, খিস্টান, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আছে। এটাকে আমাদের পরিচর্যা করতে হবে। লালন করতে হবে। আর নাহলে বাগানে ফুল ফুটবে না। বাগানের গাছ মারা যাবে। এই ঐতিহ্য পারস্পরিক সৌহার্দ্য আমাদের লালন করতে হবে।

তিনি বলেন, আমরা যদি আগামী দিনের সুন্দর বাংলাদেশ চাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই তাহলে আমাদের একে অপরের হাত ধরে এগিয়ে যেতে হবে। বিভেদ আমাদের ধ্বংস করে দেবে, সংঘাত আমাদের পিছিয়ে ফেলবে।

আরও পড়ুনঃ ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি পেয়েছে গ্রামীণ ব্যাংক

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র