রাজধানীর সায়েন্সল্যাবে বিস্ফোরণে নিহত ৩
ঢাকার সায়েন্সল্যাব এলাকার একটি তিনতলা ভবনে বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন।
আজ রোববার সকাল ১০টা ৫০ মিনিটে বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। এ ঘটনায় আহত হয়ে ১৩ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, এতে ভবনটি আংশিক ধসে পড়ে ও আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আহত হয়ে ১৩ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন ছয় জন ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন সাতজন।
তবে এখনো কতজন আহত হয়েছে এ বিষয়ে কিছু জানা যায়নি।
আরও পড়ুনঃ “বিশ্বে বাংলাদেশ কৃষি উন্নয়নের রোল মডেল”





