অন্যান্য ফিচার বিশ্ব সংযোগ

মিয়ানমারে শরণার্থী শিবিরে সামরিক বাহিনীর হামলা; নিহত ২৯

মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি শরণার্থী শিবিরে সামরিক বাহিনীর হামলায় শিশু ও বৃদ্ধসহ ২৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় এ ছাড়াও আহত হয়েছেন অন্তত ৫৬ জন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে চীনের সীমান্তবর্তী কাচিনের লাইজা শহরের কাছে একটি শরণার্থী শিবিরে সামরিক হামলা চালানো হয়।

এ বিষয়ে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির (কেআইএ) কর্নেল নাও বু বলেন, আমরা শিশু ও বয়স্ক ব্যক্তিসহ ২৯ জনের মৃতদেহ পেয়েছি। যে ক্যাম্পে হামলা হয়েছে সেটি কেআইএ সদর দফতর থেকে কয়েক কিলোমিটার দূরে। কেআইএ এবং মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে কয়েক দশক ধরে সংঘাত চলছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, উদ্ধারকারীরা অন্ধকারে মৃতদেহ উদ্ধার করছেন। পাশে বাঁশ ও অন্যান্য ধ্বংসাবশেষের স্তূপ দেখা গেছে।

কেআইএর কর্নেল নাও বু বলেন, সশস্ত্র দলটি শরণার্থী শিবিরে কী ধরনের হামলা করেছে তা জানার জন্য তদন্ত করা হচ্ছে। আমরা কোনো বিমানের কথা শুনিনি। সামরিক বাহিনী হামলায় ড্রোন ব্যবহার করেছে কি না তা তারা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ পদ্মা সেতুতে চললো ট্রেন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার