জাতীয়

মালয়েশিয়ায় মানসিক রোগী হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় মানসিক এক রোগীকে হত্যার অভিযোগ উঠেছে মোহাম্মদ আবদুল আলিম (৩৩) নামের এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার একটি মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের একজন বাসিন্দাকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে দেশটির ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ আনা হয়।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের হুলু সেলাঙ্গর জেলার বুকিত বেরন্তংয়ের ২ নম্বর জালান সেমপাকার গল্ফ রিসোর্টের সাইকিয়াট্রিক হোমকেয়ার এসডিএন বিএইচডির স্বাস্থ্যসেবা কেন্দ্রের মানসিক রোগী লিওং কাম মিংকে (৬২) হত্যা করেন ওই বাংলাদেশি।

এ ছাড়াও অভিযুক্তের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকার জন্য অভিবাসন আইন ১৯৫৯//৬৩ এর ধারা ৬(১)(সি) এর অধীনে অভিযোগ গঠন করা হয়েছে।

বিচারক সিতি ফাতিমা তালিবের সামনে সাক্ষ্যপ্রমাণে পাওয়া অভিযোগগুলো আসামি মোহাম্মদ আবদুল আলিমকে পড়ে শোনানো হয়েছে। এ সময় তার কাছ থেকে কোনো স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি কারণ হত্যার মামলাগুলো হাইকোর্টের আওতাধীন রয়েছে। আদালত শুনানি শেষে আসামিকে জামিনে মুক্তি না দিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন।

আরও পড়ুনঃ রেলওয়ের আট হাজার অস্থায়ী কর্মীকে ছাটাইয়ের সিদ্ধান্ত

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র