অন্যান্য দেশ সংযোগ

মালয়েশিয়ায় প্রতারণার অভিযোগে ৩ বাংলাদেশি আটক

প্রায় ১০০ ভরি স্বর্ণ লুট, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ৮

লোভনীয় চাকরির অফারে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য নাগরিকদের আগ্রহী করতে অনলাইন প্লাটফর্মে বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে তিন বাংলাদেশিসহ অন্তত ২৩ জনকে আটক করেছে কুয়ালালামপুর পুলিশ।

বৃহস্পতিবার রাতে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর কুয়ালালামপুরের পারসিয়ারান কেএলসিসির দুটি আবাসিক ইউনিটে অভিযান চাচিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কুয়ালালামপুরের ডাং ওয়াঙ্গি জেলা পুলিশের প্রধান এসিপি নূর ডেলহান ইয়াহায়া এক বিবৃতিতে বলেন, কুয়ালালামপুর পুলিশ সদর দফতরের কমার্শিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে ডাং ওয়াঙ্গি জেলা পুলিশের কমার্শিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের অভিযানে ১২ জন স্থানীয় পুরুষ এবং ১১ জন বিদেশিসহ মোট ২৩ জনকে আটক করা হয়। তাদের বয়স ১৮ থেকে ৫২ বছরের মধ্যে।

আটক ১১ জন বিদেশিদের মধ্যে তিন বাংলাদেশি ছাড়াও দুই চীনা ও ছয়জন ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছে। অভিযানে জব্দ করা হয় ৩১টি মোবাইল ফোন, ১৪টি কম্পিউটার, ১৪টি মনিটর, ১০টি কীবোর্ড, ১০টি মাউস এবং ল্যাপটপ, রাউটার, মডেম ও এক পিস অ্যাকসেস কার্ড।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, সিন্ডিকেটটি প্রায় এক মাস ধরে কাজ করছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অ্যাপ ব্যবহারের মাধ্যমে প্রবাসীদের টার্গেট করে প্রতারণা করে আসছে।

আরও পড়ুনঃ এই খাবারগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকরী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য