জাতীয়

মানিকগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ; নিহত ২

মানিকগঞ্জের শিবালয়ে মোটরসাইকেল-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

আজ বুধবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিংগাইর উপজেলার বাস্তা এলাকার মৃত মুনছের আলীর ছেলে মুকছেদ আলী (৪০) এবং ঘিওর উপজেলার পাটাইকোনা এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে বাদশা মিয়া (৪২)।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, বিকেলে পাটুরিয়াগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ঢাকাগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বাদশা মিয়া নিহত হন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের আরেক আরোহী মুকছেদ আলীকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকেও মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ এপ্রিলে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র