জীবনযাপন

বিত্তবানদের মানবিক সহায়তায় স্বাভাবিক জীবনে ফিরতে চায় রিতা দাস

পটুয়াখালী জেলার বাউফল উপজেলাধীন রাজাপুর গ্রামের শ্যামল চন্দ্র দাস ও গীতা রানী দাসের একমাত্র কন্যা রিতা রানী দাস। বয়স মাত্র ১৫ বছর এবং রিতা রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী।

প্রায় দুমাস আগে রিতার কিছু শারীরিক জটিলতা দেখা দেয়। বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষায় রিতার শরীরে দুরারোগ্য ব্লাড ক্যান্সার ধরা পড়ে। পরবর্তীতে রিতার পরবার এবং শুভাকাঙ্ক্ষীরা ঢাকায় তার চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনিস্টিউট ও হাসপাতালের পুরাতন ভবনের ৫ম তলায় ১নং ওয়ার্ডে ডা. এ.কে.এম মাইনুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে রিতা। কিন্তু তার দরিদ্র পরিবারের পক্ষ থেকে রিতার ক্যান্সার চিকিৎসার ব্যয় বহন করা প্রায় অসম্ভব।

রিতার চিকিৎসায় সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার বিনীত অনুরোধ জানিয়েছে এই অসহায় পরিবারটি। সমাজের বিত্তবানদের মানবিক সহায়তায় রিতা ফিরে পেতে পারে সুস্থ্য-স্বাভাবিক জীবন।

সবার সামান্য সহযোগিতায় রিতা রানী দাস স্বাভাবিক জীবনে ফিরে আবার স্কুলে যেতে পারে এবং পড়াশুনায় মনোযোগী হতে পারে।

রিতার মায়ের বিকাশ/নগদ: 01703-983381

রিতার বাবার ব্যাংক একাউন্ট ডিটেইল:
শ্যামল চন্দ্র দাস
একাউন্ট নং- 4306701005906
সোনালী ব্যাংক, বাউফল শাখা, পটুয়াখালী।
রাউটিং নং-200780191, সুইফট কোড-151302

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জীবনযাপন ফিচার ভ্রমণ

প্যালেস সাজাতে খরচ প্রায় ২৪০ কোটি টাকা

আলেকজান্ডার প্যালেস। বন্ধ থাকা প্রাসাদটি খুলে দিতে সাজানোর জন্য খরচ করতে হয়েছে ২ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ২৪০ কোটি
জীবনযাপন

পাটে বস্তা ব্যবহার নিশ্চিতে অভিযান

বর্তমান সরকার পাট পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার এর লক্ষ্যে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০”  বাস্তবায়ন করে যাচ্ছে। এই আইনের