জাতীয় ফিচার

‘ফেব্রুয়ারিতেই নির্বাচন; বালিশ-কাণ্ডের পুনরাবৃত্তি চাই না’

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, ‘আমরা সরকারের পক্ষ থেকে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের প্রধান উপদেষ্টা একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তিনি নিজেই এই নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তাঁর এই ঘোষণা থেকে পিছিয়ে আসার কোনো সম্ভাবনা নেই।’

আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে একটি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইন উপদেষ্টা। তিনি আরও জানান, নির্বাচনের সময়সূচি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য রাজনৈতিক প্রক্রিয়ারই অংশ।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো বিভিন্ন উদ্দেশ্যে নানা কথা বলে, এটি একটি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। বাংলাদেশে এ ধরনের রাজনৈতিক কথাবার্তা সবসময়ই হয়ে আসছে, এখনও তেমনটাই হচ্ছে। এতে কথাবার্তার গুণগত কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। তাই নির্বাচনের সময় নিয়ে কে কী বলছেন, তা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই বিবেচনা করতে হবে।’

ড. আসিফ নজরুল দুর্নীতি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘জমি অধিগ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত মূল্য নির্ধারণ, পিডিবির বিষয়ে অস্বচ্ছতা এবং বালিশ–কাণ্ডের মতো ঘটনা আমরা আর দেখতে চাই না।’

তিনি জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারে একটি কমিশনের প্রস্তাবনার ভিত্তিতে কাজ শুরু হয়েছে। এ লক্ষ্যে একজন অভিজ্ঞ কনসালট্যান্ট নিয়োগ করা হয়েছে, যিনি আজ থেকে কাজ শুরু করবেন।

আইন উপদেষ্টা আরও বলেন, ‘আমরা সর্বোচ্চ পর্যায়ের দুর্নীতির বিষয়গুলোর দিকে নজর রাখব। দুদককে আরও শক্তিশালী করার জন্য আমরা কাজ করছি।’ তিনি জোর দিয়ে বলেন, সরকার স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর।

এ ছাড়া, নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশনের সংস্কার এবং ভোটার তালিকা হালনাগাদের কাজও দ্রুত এগিয়ে চলছে বলে জানান তিনি।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র