দেশ সংযোগ ফিচার

পৃথিবীতে আর কোন দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই: ওবায়দুল কাদের

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৃথিবীতে একটি মাত্র দেশ আছে, যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রয়েছে। আমি ফখরুল ইসলামকে বলবো আপনি দলবল নিয়ে পাকিস্তানে চলে যান। কারণ পৃথিবীতে আর কোন দেশে এই সরকার ব্যবস্থা নেই।

ওবায়দুল কাদের সিরিজ বোমা হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

তিনি বলেন, নির্বাচনের পথে আসুন, তা না হলে আম-ছালা দুটোই যাবে। সোজা পথে আসুন। তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাদ দিয়ে নির্বাচনের পথে আসুন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেব ইতিহাস ভুলে গেছেন? আজকে অবাক লাগে মির্জা ফখরুল যখন বলেন- আওয়ামী লীগ নাকি জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করছে। দিনের আলোতে যাদের চক্ষুলজ্জা নেই তারা অন্ধকারে এ কথা বলতে পারে।

তিনি বলেন, এ মাসটি আমাদের জন্য রক্তক্ষরণের মাস। এ মাসে আমাদের বেদনার অশ্রু গড়িয়ে পড়ে। এই মাসে ভয়াল ট্র্যাজেডি আমাদেরকে আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম এবং বঙ্গবন্ধু হত্যাকা- স্মরণ করিয়ে দেয়। বঙ্গবন্ধুর অবর্তমানে বিশ্বস্ত ঠিকানার নাম শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছেন? ১৫ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ। দেশকে অন্ধকার থেকে আলোকিত করেছেন আজকের শেখ হাসিনা। এখানে মানুষ অভাব অনটনে থাকত, এখানকার মানুষ অন্ধকারে থাকত। সেই বাংলাদেশকে আজকে তিনি উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত করেছেন।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ  ৬ ঘণ্টার কম ঘুমালে এই স্বাস্থ্য সমস্যা হতে পারে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার