পশ্চিমতীরে ইসরায়েলের অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত
অধিকৃত পশ্চিমতীরের উত্তরাঞ্চলে অভিযানের ঘটনায় এখন পর্যন্ত নয় ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাছাড়া আহত হয়েছেন অনেকে।
আজ বৃহস্পতিবার আল-জাজিরার এক প্রতিবেদেন এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। গত বছরের শুরু থেকে দখল করা পশ্চিমতীরে ইসরায়েল ব্যাপক অভিযান পরিচালনা করছে। এর মধ্যে সব থেকে বেশি প্রাণঘাতী অভিযান বলা হচ্ছে এটিকে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতের সংখ্যা ১৬। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাছাড়া নিহতদের মধ্যে থেকে এখন পর্যন্ত একজনকে চিহ্নিত করা গেছে।
আরও পড়ুনঃ “স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাটি ডিজিটাল সংযোগ”





