নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে সেনাবাহিনী
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে।
আজ সোমবার সন্ধ্যায় সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সূত্রে জানা গেছে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠক এ রিপোর্ট লেখার সময়ও চলছিল।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৭ লাখ সদস্য ভোটের মাঠে কাজ করবেন। এর মধ্যে আনসার সদস্য ৫ লাখ ১৬ হাজার, পুলিশ ও র্যাবের ১ লাখ ৮২ হাজার ৯১, কোস্টগার্ডের ২ হাজার ৩৫০, বিজিবির ৪৬ হাজার ৮৭৬ জন নিয়োজিত থাকবেন।
আরও পড়ুনঃ আনসার আল ইসলাম’র প্রশিক্ষণ প্রধানসহ ৬ সদস্য গ্রেফতার






নারায়নগঞ্জে দুই প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৪ - Tathya Sangjog
December 11, 2023[…] […]