নাইজেরিয়ায় গাড়িচাপায় ১৪ জনের মৃত্যু
নাইজেরিয়ার কালাবারে এক মদ্যপ ব্যক্তি বাইকারদের একটি কার্নিভ্যালে গাড়ি চালিয়ে দিলে অন্তত ১৪ জনের মৃত্যু হয়। এতে আরও ২৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দেশটির বন্দরনগরী কালাবারে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার দুর্ঘটনার দিন বাইকারদের একটি বিশেষ ইভেন্ট ছিল। এতে বাইকারদের প্যারেড অনুষ্ঠিত হয়। তারা নানা রঙের পোশাক পরে এসেছিলেন।
পুলিশ জানায়, মদ্যপ একজন গাড়িচালক ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দেন। পুলিশ তাকে গ্রেফতার করেছে। ক্রস রিভার রাজ্যের গভর্নর ওই দুর্ঘটনার পর ওই দিনের প্যারেড বাতিল করেন এবং দ্রুত তদন্তের আহ্বান জানান।





