জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“দেশের মানুষ যখন ভালো থাকেন সেটাই আমার কাছে সবচেয়ে আনন্দের”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেকে এ দেশের মানুষের কল্যাণের জন্য উৎসর্গ করেছি। মানুষ যখন ভালো থাকেন সেটাই আমার কাছে সবচেয়ে আনন্দের।

আজ শনিবার উদ্বোধনের পর মেট্রোরেলে আগারগাঁও থেকে মতিঝিল যাওয়ার পথে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, যারা পুলিশ পিটিয়ে মারে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে যেন দেশবাসী প্রতিরোধ গড়ে তুলে। এটাই আমার প্রত্যাশা। আমরা শান্তিতে বিশ্বাস করি, শুধু দেশে নয় আন্তর্জাতিক পর্যায়েও সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়, এটা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, নিজেকে এ দেশের মানুষের কল্যাণের জন্য উৎসর্গ করেছি। মানুষ যখন ভালো থাকেন সেটাই আমার কাছে সবচেয়ে আনন্দের।

এদিকে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল উদ্বোধনের পর ২৫ মিনিটে মতিঝিল স্টেশনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুর ২টা ৪১ মিনিটে আগারগাঁও স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে যাত্রা শুরু করে প্রধানমন্ত্রীকে বহনকরা ১০ নম্বর কোচ। বিকেল ৩টা ৬ মিনিটে ট্রেনটি প্রধানমন্ত্রীসহ তার সফরসঙ্গীদের নিয়ে মতিঝিল স্টেশনে পৌঁছায়।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করলেন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র