দেশ সংযোগ ফিচার

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গি একবারে নির্মূল করতে পারেনি, কিন্তু জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার দুপুরে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জঙ্গিগোষ্ঠীর কিছু কিছু ঘুমন্ত সেল এখনো রয়ে গেছে। তারা আত্মপ্রকাশ করার চেষ্টাও করছে। জঙ্গি একবারে নির্মূল করতে পারেনি, কিন্তু জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে।

১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচয় করার জন্য আপনারা জঙ্গিবাদের উত্থান দেখেছেন। বাংলা ভাই, শাইখ আব্দুর রহমানের মতো অনেক জঙ্গি দেখেছেন। তৎকালীন সরকার (বিএনপি) তখন বলতেন, এগুলো মিডিয়ার সৃষ্টি। কিন্তু পরবর্তীতে আপনারাই দেখেছেন সত্যিকারের জঙ্গির উত্থান।

তিনি বলেন, সেরকমভাবেই ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলার ঘটনা ঘটায় জঙ্গিরা। এ হামলার মধ্যদিয়ে তারা জানান দিয়েছে যে দেশে জঙ্গি আছে।

স্বরষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী অত্যন্ত দক্ষ। তারা এ জঙ্গিবাদকে নিষ্ক্রিয় করছেন এবং যথাসময়ে তাদের (জঙ্গিদের) আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ পাবলিক ওয়াইফাই ব্যবহার করে ভুল করেও এই কাজ করবেন না

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার