“গাজায় মানবাধিকার লঙ্ঘনের পরও কোনো প্রতিবাদ জানাননি ড.ইউনূস”
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইউনূস সেন্টার থেকে বরাবরের মত মিথ্যাচার করা হয়েছে। তবে গাজায় নারী-শিশুদের হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের পরও কোনো প্রতিবাদ জানাননি ড.ইউনূস।
আজ বৃহস্পতিবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে ড. ইউনূসের সম্প্রতি পুরস্কার গ্রহণের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলি ভাস্করের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন ড. ইউনূস। এই সময়ে ইসরাইলি ভাস্করের কাছ থেকে পুরস্কার গ্রহণ করা গাজায় গণহত্যাকে সমর্থন করার শামিল।
সম্প্রতি সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ২ বাংলাদেশি ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করায় বিএসএফ গুলি করে। বাংলাদেশের পক্ষ থেকে আগে থেকেই সীমান্তে হত্যা বন্ধে অনুরোধ করা হয়েছে। বিজিবি প্রতিবাদ জানিয়েছে, পতাকা বৈঠকও করেছে। তবে। এখনো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রতিবাদ করা হয়নি।’
সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি এমভি আব্দুল্লাহর বিষয়ে হাছান মাহমুদ বলেন,আমরা যোগাযোগের মধ্যে আছি। নাবিকদের রিলিজ করার জন্য আমরা নানামুখী তৎপরতা চালাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে, নাবিকদের আনহার্ট (কোনো ক্ষতি যেন না হয়) অবস্থায় উদ্ধার করা এবং একই সঙ্গে জাহাজটা উদ্ধার করা। শুধু এতটুকু বলতে চাই, আমরা অনেক দূর এগিয়েছি।
জাহাজে খাবার সংকট প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, খাদ্য সংকট অতীতে যখন জাহাজ হাইজ্যাক হয়েছে কখনও হয়নি। তিন বছর ছিল তখনও হয়নি, ১০০ দিন ছিল তখনও হয়নি। আশা করি এক্ষেত্রেও হবে না।
আরও পড়ুনঃ বিএনপি নেতারা বউদের কাছ থেকে শাড়ি এনে কেন পুড়িয়ে দিচ্ছেন না?





