জাতীয় ফিচার

গাইবান্ধায় ট্রাকচাপায় নিহত ২

পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন ।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের সোনারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশার যাত্রী উপজেলার শিবপুর ইউনিয়নের উত্তর শোলাগাড়ী গ্রামের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী দুলালী বেগম (৬৫) এবং গোবিন্দগঞ্জের সাফিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রশিদুল ইসলাম রুবেল (৪০)।

এ ঘটনায় আহতরা হলেন, গোবিন্দগঞ্জে মালঞ্চা গ্রামের লাল মিয়া, পচারিয়া গ্রামের আফজাল হোসেন, হাবিবপুর গ্রামের এনামুল হক, খিরিবাড়ী গ্রামের মানিক মিয়া ও কলাকাটা হামচাপুর গ্রামের শাহআলম।

এবং গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, গোবিন্দগঞ্জ পৌর এলাকার সোনারপাড়া এলাকায় একটি বালুবাহী ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ সাতজন আহত হন। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলালীকে মৃত ঘোষণা করেন। এছাড়া অবস্থা গুরুতর হওয়ায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রশিদুল ইসলাম রুবেলকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ ওয়াসা এমডির বিষয়ে দুদককে অনুসন্ধানের নির্দেশ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র