জাতীয়

গরু চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা

পিটিয়ে হত্যা

নড়াইল সদর উপজেলার বীড়গ্রামে গরু চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার রাত সাড়ে ৩টার দকে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন বাগেরহাটের ফকিরহাট উপজেলার দাড়িয়া বারইডাঙ্গা গ্রামের গফুর শেখের ছেলে আসাদুল শেখ (৩৬)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গত এক মাসে বীড়গ্রামের ৬টি গরু চুরি হয়ে যায়। এসব ঘটনার পর থেকে গ্রামের লোকজন চোর ধরতে নিয়মিত পাহারা দিতেন। রোববার দিনগত রাত সাড়ে ৩টার দিকে বীড়গ্রামের রেবো বিশ্বাসের বাড়িতে গলে তিনি চোর চোর বলে চিৎকার করে ওঠেন। পরে আশপাশের লোকজন তাদের ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে যান। তবে দুজনকে ধরে গণপিটুনি দিয়ে স্থানীয়রা তাদের সড়কের পাশে রেখে চলে যান। সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ “অসাম্প্রদায়িক দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র