গরিবের ঘর পাওয়া যদি ধ্বংস হয়; তাহলে এটাই ভালো: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির মহাসচিব বেশ লম্বা লম্বা বক্তব্য দিয়ে বলেন যে আমরা নাকি দেশ ধ্বংস করে দিচ্ছি। গরিবের ঘর পাওয়া যদি ধ্বংসের বিষয় হয় তাহলে এটাই ভালো।
আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে পরনির্ভরশীল দল উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা কথায় কথায় বিদেশি দূতাবাসে চলে যান। পাকিস্তানের ভয় দেখান। তারা ক্ষমতায় এলে দেশকে বিরান করে ফেলবেন। তাই আপনাদের (জনগণ) সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। তাহলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে।
আনিসুল হক বলেন, শেখ হাসিনার সরকার জনগণের সরকার। বিএনপির মহাসচিব বেশ লম্বা লম্বা বক্তব্য দিয়ে বলেন যে আমরা নাকি দেশ ধ্বংস করে দিচ্ছি। গরিবের ঘর পাওয়া যদি ধ্বংসের বিষয় হয় তাহলে এটাই ভালো। আসল কথা হলো বিএনপি জনগণের সেবা করা পছন্দ করে না। তারা জনগণের নামে ভিক্ষা এনে লুটপাট করতে চান।
আরও পড়ুনঃ “গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধের প্রধান অন্তরায় হলো বিএনপি”





