গণমাধ্যমকর্মীদের ভয় দেখালে আইনগত ব্যবস্থা
নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, গণমাধ্যমের কাউকে যদি কেউ ভয়ভীতি দেখায়, সামগ্রী কেড়ে নেয় বা ক্ষতি করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ শুক্রবার দুপুরে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী পাবনার ৫টি আসনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ইসি রাশেদা বলেন, আমরা নির্বাচন কমিশন চাই, এবারের নির্বাচন একটা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক করতে। সেই লক্ষ্যে কাজ করছে কমিশন। প্রার্থীদের সেই বার্তাই দেয়া হচ্ছে। যাতে তারা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে নিয়ে আসেন। ভোট নিয়ে সংশয়ের কোনও কারণ নেই। আমরা কথায় নই, কাজে বিশ্বাসী।
তিনি বলেন, ভোট নিয়ে মানুষের অনীহা দূর করে তাদের ভোট কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। আর ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার দায়িত্ব আমাদের। ভোটারদের আশ্বস্ত করতে চাই আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। কেউ হুমকি দিলে বাধা দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘ভোটারদের আশ্বস্ত করতে চাই, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। কেউ হুমকি দিলে বাধা দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এবারের নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন। সেই লক্ষ্যে কাজ করছে কমিশন। প্রার্থীদের সেই বার্তাই দেয়া হচ্ছে। যাতে তারা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে নিয়ে আসেন। ভোট নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। আমরা কথায় নই, কাজে বিশ্বাসী ‘





