খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে কানাডার দুই পুলিশকে আদালতের সমন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে ৩০ অক্টোবর কানাডিয়ান রয়েল মাউন্ডেট পুলিশের দুই সদস্যকে ঢাকায় এসে সাক্ষ্য দিতে আদালত সমন পাঠিয়েছে।
আজ বৃহস্পতিবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আগামী ৩০ অক্টোবর তাদের আদালতে এসে সাক্ষ্য দিতে এ সমন জারি করেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া ও হান্নান ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একজন এবং কানাডিয়ান রয়েল মাউন্টেড পুলিশের দুজনকে অনুমতি দেন আদালত। তারা হলেন- যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যরো অব ইনভেস্টিগেশনের অবসরপ্রাপ্ত সুপারভাইসরি স্পেশাল এজেন্ট ডেবরা লাপরিবট্ট গ্রিফিথ, কানাডা অ্যান্ড রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সদস্য মিস্টার কেভিন ডুজ্ঞান ও লিয়ড স্কুইপ্প।
আরও পড়ুনঃ সবসময় ফিলিস্তিনের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর





