ক্যালিফোর্নিয়ায় শীতকালীন ঝড়ে মৃত্যু বেড়ে ১৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শীতকালীন ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ দুর্যোগে আহত হয়েছেন অন্তত ২০০ জন।
মঙ্গলবারও অঙ্গরাজ্যটির বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত ও ভূমিধসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এদিনও বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় সোমবার রাতভর ভারি বৃষ্টিপাতের কারণে অঙ্গরাজ্যটির অনেক এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধস হয়েছে। আগামী দুদিন আরও ঝড় ও বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এরইমধ্যে উপকূল অঞ্চলের মানুষদেরকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
আরও পড়ুনঃ এপ্রিলে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা





