ক্যালিফোর্নিয়ায় গুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় দিবাগত রাতে লস অ্যাঞ্জেলেসের বেভারলি ক্রেস্টে এই ঘটনা ঘটেছে।
এ বিষয়ে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের সার্জেন্ট ফ্রাঙ্ক প্রিসিয়াডো বলেছেন, গুলিবিদ্ধ সাতজনের মধ্যে নিহত তিনজন গাড়িতে ছিলেন। বাকি চারজন বাইরে দাঁড়িয়ে ছিলেন। কী কারণে গুলি চালানো হয়েছে তা তিনি জানেন না। এ ব্যাপারে বিস্তারিত তথ্য তার কাছে নেই।
তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
চলতি মাসে ক্যালিফোর্নিয়ায় এটি চতুর্থ গুলির ঘটনা।
আরও পড়ুনঃ রোববার রাজশাহীতে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী





