দেশ সংযোগ

কেপ ভার্দের কাছে অভিবাসীসহ নৌকাডুবিতে নিহত ৬০

এসএসসি পরীক্ষার্থী মৃত্যু

পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে দ্বীপপুঞ্জের কাছে সেনেগাল থেকে আসা অভিবাসীদের বহন করা একটি নৌকা ডুবিতে ৬০ জনেরও বেশি মানুষ প্রাণ

বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ কথা জানিয়েছে।

আইওএমের মুখপাত্র সাফা এমসেহলি বলেন, এ নৌকাডুবির ঘটনায় ৬৩ জন প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর প্রাণে বেঁচে যাওয়া ৩৮ জনের মধ্যে ১২ থেকে ১৬ বছর বয়সী চার শিশু রয়েছে।

পুলিশ জানায়, পিরোগ নামে পরিচিত লম্বা কাঠের তৈরি এ নৌকা কেপ ভার্দিয়ান দ্বীপ স্যাল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল (২৭৭ কিলোমিটার) দূরে আটলান্টিক মহাসাগরে সোমবার শনাক্ত করা হয়।

মাছ শিকার করা স্পেনিশ জাহাজ নৌকাটি দেখতে পেয়ে কেপ ভার্দিয়ান কর্তৃপক্ষকে সতর্ক করে।

এমসেহলি এএফপি’কে বলেন, জরুরি সেবা সংস্থার সদস্যরা সাতজনের লাশ উদ্ধার করেছে। অন্য ৫৬ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ  ৬ ঘণ্টার কম ঘুমালে এই স্বাস্থ্য সমস্যা হতে পারে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য