জাতীয়

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, ‘আত্মহত্যা’ ধারণা পুলিশের

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

কুষ্টিয়ার ঝাউদিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষপান করে তারা আত্মহত্যা করেছেন ধারণা পুলিশের। তারা হলেন, সাগর ইসলাম (১৭) ও বর্ষা খাতুন (১৬)।

সাগর ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজনগর গ্রামের শাহীন বিশ্বাসের ছেলে এবং বর্ষা খাতুন একই উপজেলার গোবিন্দপুর এলাকার হালিম মণ্ডলের মেয়ে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া এলাকার বৈদ্যনাথপুর গ্রামের মৃত সাগরের আত্মীয়ের বাড়ি থেকে এ মরদেহ দুটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ নেত্রকোণার যুদ্ধাপরাধী খলিলের মৃত্যুদণ্ড

জানা গেছে, সাগর ও বর্ষা দুজনে প্রেমের সর্ম্পকে জড়ালে তাদের পরিবার বিষয়টি মেনে না নেয়ায় তারা দুজনে বাড়ি থেকে পালিয়ে সোমবার (১৩ সেপ্টেম্বর) সাগরের আত্মীয় ঝাউদিয়া এলাকার বৈদ্যনাথপুর গ্রামের সালামত আলীর বাড়িতে আসে। পরে মঙ্গলবার দুপুরে তাদের দু’জনকে ঘরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দু’জনে বিষপান করে আত্মহত্যা করেছে বলে জানান, ঝাউদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কবির হোসেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র