কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো ওই গ্রামের প্রবাসী আব্দুল আল নোমানের ছেলে আফনান (৭) ও শাহরিয়ার সুমনের ছেলে আদনান (৫)।
আজ রোববার বিকেলে উপজেলার বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, বিকেলে ওই দুই শিশু বাড়ির পাশের একটি পুকুরে গোসলে নেমে ডুবে যায়। পরে স্বজনরা তাদের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।





