অন্যান্য দেশ সংযোগ ফিচার

এখন থেকে সেন্টমার্টিন ভ্রমণে লাগবে রেজিস্ট্রেশন

এবারের পর্যটন মৌসুমে পর্যটকবাহী জাহাজে করে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত শুরু হবে। এখন থেকে পর্যটকরা সেন্টমার্টিন যেতে চাইলে করতে হবে বাধ্যতামূলক অনলাইন রেজিস্ট্রেশন।

সাম্প্রতিক কালে সরকারের তরফ থেকে এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পর্যটকদের সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ করতে হলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া দ্বীপে যাওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ ফিও দিতে হবে। এমনকি দ্বীপে দিনপ্রতি সঠিক ধারণক্ষমতা অনুযায়ী পর্যটক নিশ্চিত করবে কর্তৃপক্ষ।

তবে হুট করে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে কক্সবাজারের পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে বলে জানালেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

পর্যটন ব্যবসায়ীরা বলছেন, সেন্টমার্টিনে যেতে বাধ্যতামূলক অনলাইন রেজিস্ট্রেশন ও ফি’র বিষয় নিয়ে জটিলতা রয়েছে। এটা যেহেতু হঠাৎ করে গ্রহণ করা সিদ্ধান্ত, তাই হুট করে প্রয়োগ করাটা ঠিক হবে না। ভ্রমণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে পর্যায়ক্রমে এটা বাস্তবায়ন করতে হবে। এছাড়া নিবন্ধনের মাধ্যমে যদি সেন্টমার্টিনে পর্যটক নিয়ন্ত্রণ করা হয় তাহলে কক্সবাজারের পুরো পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে।

এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের বিষয়গুলো বাস্তবায়ন করার মূল দায়িত্ব দেয়া হয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়কে। এছাড়া তাদের সহযোগিতা করবে কক্সবাজার জেলা প্রশাসন। তবে প্রশাসন বলছে, এব্যাপারে এখনও কোনো আলোচনা হয়নি।

আরও পড়ুনঃ এয়ার কন্ডিশনারের বিল সাশ্রয়ে এই নিয়মগুলো মেনে চলুন

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার