“উপনির্বাচনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ হয়েছে”
ছয়টি আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ হয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ বুধবার ৬টি সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
সিইসি বলেন, সাধারণভাবে বলা চলে ছয়টি আসনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ হয়েছে। তবে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। নির্বাচনে আনুমানিক ১৫ থেকে ২৫ শতাংশ ভোট পড়েছে। ভোট গণনা শেষে এটি সুনির্দিষ্টভাবে বলা যাবে। কমিশন সার্বক্ষণিক মাঠ পর্যায় থেকে তথ্য নিয়েছে। টেলিভিশন ও অনলাইন সংবাদ মাধ্যমে নজর রেখেছে। অনিয়মের উল্লেখযোগ্য কোনও তথ্য পাওয়া যায়নি। কয়েকটি জায়গায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। দুয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে।
সিইসি বলেন, এগুলো হতে পারে। এগুলোকে আমরা খুব গুরুতর বা ব্যাপক ব্যতয় মনে করছি না। ভোটের ফলাফল পালটে যেতে পারে, এ ধরনের ঘটনা আমাদের কাছে মনে হয়নি। ভোটের মাঠে ইসির নিয়ন্ত্রণ নেই। একজন প্রার্থী নিখোঁজ ছিলেন। নির্বাচনি কার্যালয় ভাঙচুর হয়েছে।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমাদের নিয়ন্ত্রণ নেই-এটা আমি মেনে নিতে রাজি না। আমরা এখান থেকে বসে সর্বোত্তমভাবে পর্যবেক্ষণ করেছি। সংযোগ রক্ষা করে চলেছি। খোঁজ-খবর নিচ্ছি।





