ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী নৌযানে আগুন লেগে নিহত ১৩
ইন্দোনেশিয়ার কুপাং থেকে কালাবাহীগামী একটি নৌকায় আগুন লেগে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এসময় নৌকাটি দুইশর বেশি যাত্রী বহন করছিল।
গতকাল সোমবার প্রাদেশিক রাজধানী কুপাং থেকে কালাবাহী শহরে যাওয়ার সময় নৌকাটির ডেকে আগুন ধরে এই হতাহতের ঘটনা ঘটে।
এ বিষয়ে দেশটির এক পরিবহন কর্মকর্তা জানিয়েছেন, কেএম এক্সপ্রেস ক্যান্টিকা-৭৭ পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশের তিমুর দ্বীপের উপকূলে যাওয়ার পরপরই আগুন ধরে যায়। এসময় জীবন বাঁচাতে নদীতে লাফ দেন যাত্রীরা।
এদিকে, স্থানীয় উদ্ধারকারী সংস্থার প্রধান, আই পুতু সুদায়না এএফপিকে জানিয়েছেন, মৃতের সংখ্যা ১৪ জনের বেশি এবং যাত্রী ও ক্রু সংখ্যা ২৪০ জন। আমরা ২৪০ জনকে সরিয়ে নিয়েছি, ১৪ জন মারা গেছে, ২২৬ জন বেঁচে গেছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। মরদেহ শনাক্ত করার জন্য কুপাংয়ের একটি পুলিশ হাসপাতালে পাঠানো হবে। নৌকাটির ধারণক্ষমতা ছিল ২৫০।
আরও পড়ুনঃ ক্ষতিগ্রস্তদের পাশে আছে শেখ হাসিনা সরকার: ওবায়দুল কাদের





