“আন্দোলনের ওপর ভর করে বিএনপি ফায়দা লুটতে চায়”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনের ওপর ভর করে সরকার পতনের পাঁয়তারা করছে বিএনপি। দেশবিরোধী সংকট জিইয়ে রেখে ফায়দা লোটার চেষ্টা করছে তারা। দলটি লাশের রাজনীতি করছে।
আজ শনিবার দুপুরে চলমান পরিস্থিতি নিয়ে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
তিনি বলেন, ‘অবুঝ শিশুর মৃত্যুতে আওয়ামী লীগের কোনো লাভ নেই। লাভ তাদের, যারা শিশুর লাশ ফেলে ফায়দা লুটতে চায়। বিএনপি যে ৩২ শিশুর মৃত্যুর কথা বলেছে, তাদের তালিকা চায় আওয়ামী লীগ’, যোগ করেন তিনি।
আরও পড়ুনঃ “ক্ষমতায় থেকে মানুষের জীবন নেবো, সেটা হতে পারে না”





