দেশ সংযোগ বিশ্ব সংযোগ

আজারবাইজানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ২০০

আজারবাইজানের নাগোর্নো-কারাবাখ অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযানে ২০০জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন চারশতাধিক মানুষ।

এ বিষয়ে নাগোর্নো-কারাবাখের বিচ্ছিন্নতাবাদী এক কর্মকর্তা বলেছেন,বুধবার দিনভর আজারবাইজানের সামরিক অভিযানে নাগোর্নো-কারাবাখের শতাধিক মানুষ নিহত হয়েছেন। কারাবাখ অঞ্চলে অন্তত ২০০জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন চারশরও বেশি মানুষ। নিহতদের মধ্যে ১০ জন বেসামরিক নাগরিক ছিল। তাদের মধ্যে পাঁচজনই শিশু।

অবশ্য এখন পর্যন্ত হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি আজারবাইজান।

তবে এদিন সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, তাদের বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছেন।

নাগোর্নো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ বলে স্বীকৃত। এ নিয়ে বহু বছর ধরে আর্মেনীয় জাতিগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলটি নিয়ে দুই দেশের মধ্যে সংঘাত চলছে। নাগোর্নো-কারাবাখের দখল নিয়ে এখন পর্যন্ত দুটি যুদ্ধ করেছে আর্মেনিয়া ও আজারবাইজান।

আরও পড়ুনঃ ক্যান্সার চিকিৎসার পর জীবনধারায় এই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো করুন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য