জাতীয় ফিচার রাজনীতি

আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা

দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে পাবলিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রস্তাবিত এ উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে।

বুধবার জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষা (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, শিক্ষাবর্ষের শুরু, পাঠদান এবং পাবলিক পরীক্ষার সময়সূচির মধ্যে সমন্বয় আনতেই এই পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে এবং অপ্রয়োজনীয় সময়ের অপচয় কমবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, ভবিষ্যতে পাবলিক পরীক্ষাগুলো আরও আগাম সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার ধাপে ধাপে প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়ন করছে।

F Rimon

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র