প্রযুক্তি

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিপদ ডার্টি পাইপ

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিপদ ডার্টি পাইপ

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অপেক্ষা করছে একটি বড় বিপদ। সম্প্রতি দেখা দিয়েছে ডার্টি পাইপ নামের নতুন এক ‘সিকিওরিটি রিস্ক’। অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে এটি খুবই সমস্যার সৃষ্টি করতে পারে। হ্যাকাররা ডার্টি পাইপ মাধ্যমে ঢুকে স্মার্টফোনের ডিভাইসের দখল নিয়ে নিতে পারে। এর মাধ্যমে সব থেকে বেশি সমস্যা দেখা দিতে পারে বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড ফোনে। ডার্টি পাইপ এ ভাবে ক্ষতি করতে পারে –

সম্প্রতি আবার দেখা দিয়েছে ডার্টি পাইপ। জানা গিয়েছে যে, এই দু’টি একই ধরনের সিকিওরিটি রিস্ক। এদের কাজ হল স্মার্টফোনের ডিভাইসের ক্ষতি করা। এরা বিভিন্ন ভাবে ব্যবহারকারীদের ফোনের ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারে। বিভিন্ন ধরনের ডেটা ট্রান্সফার করার সময় এটি করা সম্ভব হয়। ডেটা ট্রান্সফার করার সময় এই ডার্টি পাইপ এর মাধ্যমে হ্যাকাররা সেই ডেটার কনটেন্টের ফাইল পরিবর্তন করে দেয় এবং ব্যবহারকারীদের ডিভাইসের পুরো অ্যাকসেস চায়। এর ফলে সহজেই হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায় স্মার্টফোন।

আরও পড়ুনঃ ইসলামি মূল্যবোধ অবমাননার জন্য নেটফ্লিক্সকে সৌদি আরবের সতর্কতা

ডার্টি পাইপ থেকে বাঁচার উপায় –

এই ধরনের সিকিওরিটি রিস্ক-এর সন্ধান মিলেছে গত মাসে। ফেব্রুয়ারিতেই দেখা যায় ডার্টি পাইপ। এক নজরে দেখে নিন এর থেকে বাঁচার উপায় –

স্টেপ ১ – প্রথমেই নিজেদের ফোনের সেটিংস এ যেতে হবে।স্টেপ ২ – এরপর যেতে হবে অ্যাবাউট ফোন অপশনে।স্টেপ ৩ – এরপর যেতে হবে অ্যান্ড্রয়েড ভার্সনে।

যে কোনও ধরনের অ্যাপ ডাউনলোড না করাই ভাল। বরং অ্যাপ স্টোর থেকে নির্ভরযোগ্য অ্যাপ ব্যবহার প্রয়োজন। কারণ যে কোনও ধরনের অ্যাপ ডাউনলোড করলে তাঁর মধ্যেই থাকতে পারে সেই ডার্টি পাইপ। ফোনের ক্ষেত্রে এই ধরনের সিকিওরিটি রিস্ক এড়ানোর জন্য অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করা প্রয়োজন। যে কোনও ধরনের অজানা অ্যাপ নিজেদের ফোনে ডাউনলোড করলে সেই ক্ষেত্রে বিপদের সম্ভাবনা রয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান