বিনোদন

অস্কারে জমা পড়েছে বাংলাদেশের পাঁচ সিনেমা

অস্কার-newsedge4

অস্কারের ৯৯তম আসরে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য পাঁচটি সিনেমা জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে এসব চলচ্চিত্রের মধ্য থেকে একটি সিনেমাকে চূড়ান্তভাবে নির্বাচিত করবে বাংলাদেশের অস্কার কমিটি।

অস্কার বাংলাদেশ কমিটি সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় জমা পড়া সিনেমাগুলো হলো—নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

গত ২০ আগস্ট অস্কারের এই বিভাগে বাংলাদেশের সিনেমা পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন আহ্বান করে অস্কার বাংলাদেশ কমিটি। সিনেমা জমা দেওয়ার শেষ সময় ছিল ১৬ সেপ্টেম্বর।

জমা পড়া পাঁচটি সিনেমা মূল্যায়নের জন্য এরই মধ্যে সাত সদস্যের একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে। বিচারকদের যাচাই-বাছাই ও মূল্যায়নের পর একটি সিনেমাকে বাংলাদেশের পক্ষ থেকে ৯৯তম অস্কারে পাঠানোর জন্য চূড়ান্ত করা হবে।

অস্কার বাংলাদেশ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে কোন সিনেমাটি অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ফিচার বিনোদন

গোপন বিয়ে প্রকাশ্যে এলো মা হওয়ার খবরে

আবারও পরীমণি খবরের পাতায়, শিরোনাম- মা হচ্ছেন ঢালিউডের এই তারকা। মা হওয়ার খবর পেয়েই আনন্দে ভেসে গিয়েছেন রাজ-পরী। ভাগ করে
বিনোদন

শাহরুখের বাড়ি উডিয়ে দেয়ার হুমকি

কিং খন শাহরুখের বাড়ি ‘মান্নাত’উড়িয়ে দেয়ার হুমকি মধ্যপ্রদেশের জবলপুর থেকে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। পুলিশ জানিয়েছে, উড়ো ফোনে মুম্বইয়ের