ব্যবসা-বাণিজ্য

অবৈধ পথে মোবাইল ফোন আসছে: বাণিজ্যমন্ত্রী

ডিজিটাল সেবা সহজ হলেও অবৈধ পথে মোবাইল ফোন আসছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশের সংযুক্তির মহাসড়ক স্লোগান নিয়ে বিটিআরসি আয়োজিত ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে সরকার মোবাইল খাতে বিভিন্ন ধরনের সুবিধা নিশ্চিত করেছে। সরকার ডিজিটাল সেবা গ্রহণ সহজলভ্য করে দিয়েছে। তারপরও অবৈধ পথে বাংলাদেশে মোবাইলফোন প্রবেশ করছে। এটা বন্ধ হওয়া দরকার।

টিপু মুনশি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের মহাসড়কে। মোবাইলফোনে মানুষ ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সুবিধা গ্রহণ করছে। পুরো পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। মোবাইলফোন খাতে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে।

তিনি বলেন, আমাদের নিজস্ব শিল্পকে সুরক্ষা দিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের মোবাইল উৎপাদনের ব্র্যান্ডিং ও সুরক্ষা নিশ্চিত হওয়া দরকার। সরকার মোবাইল সহজলভ্য করার জন্য দেশের ১৫টি প্রতিষ্ঠানকে মোবাইলফোন তৈরির লাইসেন্স দিয়েছে। অনেক দক্ষ জনবল এগুলোতে কাজ করছে।

আরও পড়ুনঃ বেতন বাড়ছে জিপি-পিপিদের

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ব্যবসা-বাণিজ্য

২৫০ কর্মীর অসুস্থতায় বন্ধ হওয়া অ্যাপলের প্রতিষ্ঠান চালু হচ্ছে

নিম্নমানের খাবার খেয়ে ২৫০ জন কর্মী অসুস্থ হওয়ার প্রায় ১ মাস পর চালু হতে যাচ্ছে অ্যাপলের পণ্য সরবরাহকারী ফক্সকনের চেন্নাই
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার