“৬৯টি আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত; ২৫ নভেম্বরের আগেই চূড়ান্ত তালিকা”
৬৯টি আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২৫ নভেম্বরের আগেই দলীয় প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা দেয়া হবে। একসাথে সব প্রার্থীর নাম অনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
আজ বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে আওয়ামী লীগের মনোনয়নে এবার বেশ কয়েকজন বর্তমান সংসদ সদস্য বাদ পড়েছেন। প্রার্থী বাছাইয়ে জনগণের কাছে গ্রহণযোগ্যতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।
রাজনীতির বাইরে কেউ আছেন কি না- এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, আজকে যে সিদ্ধান্ত হয়েছে তাতে রাজনীতির বাইরে কেউ আসেনি।
এর আগে, সকাল ১০টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
প্রায় চার ঘণ্টাব্যাপী এ বৈঠকে রংপুর ও রাজশাহী বিভাগের ৬৯টি আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
আরও পড়ুনঃ তাড়াতাড়ি ডিনার করা আপনার জীবনকে দীর্ঘায়িত করতে পারে





