৫ এমপির বিদেশযাত্রায় দুদকের নিষেধাজ্ঞা
সাবেক ৫ সংসদ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের নতুন কমিশনের প্রথম দিনেই সাবেক ৫ সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশ যাত্রার এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়।
সাবেক এসব এমপি হলেন; ফেনী-১ আসনের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা-৩ আসনের নূর নবী চৌধুরী শাওন, হবিগঞ্জ -৩ আসনের আবু জাহির, নোয়াখালী -১ আসনের এইচ এম ইব্রাহিম এবং লক্ষ্মীপুর-২ আসনের নুর উদ্দিন চৌধুরী নয়ন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন তার কমিশনের কর্মদিবসের প্রথম দিনেই আওয়ামী সরকারের আমলে সাবেক ৫ সংসদ সদস্য (এমপি) এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বে প্রথম সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই যা আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।





