২৮ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে
রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে। এদিন থেকে দেশের স্কুল-কলেজ খুলে দেওয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
পাশাপাশি আবহাওয়া স্বাভাবিক হলে শনিবারও সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চালু রাখার পথে হাঁটছে সরকার।
মন্ত্রণালয় সূত্র জানায়, তাপপ্রবাহের কারণে ঘোষিত ছুটি বৃহস্পতিবার শেষ হচ্ছে। শুক্র ও শনিবার সরকারি ছুটি। ফলে ২৮ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নিতে আলোচনা চলছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা প্রশাসনের অধিদপ্তরগুলোতে।
আরও পড়ুনঃ বাংলাদেশে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী





