জাতীয়

২৪ ঘন্টায় দেশে করোনায় ৪ জনের মৃত্যু

করোনায় একদিনে ৫ মৃত্যু; শনাক্ত ৬১৪

দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৩ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ৪ হাজার ৫৪ জনের নমুনায় নতুন করে ১১৫ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ৬৬১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬৯ জন। করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ৯৬ শতাংশ। শনিবার করোনা শনাক্তের হার ছিল ১ দশমিক ৮৮ শতাংশ। আজ বেড়ে হয়েছে ২ দশমিক ৮৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৩৬০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৫ হাজার ১৫২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮০ হাজার ৫০৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩২ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৩০ শতাংশ।

আরও পড়ুন: জানুয়ারি থেকে সব প্রাথমিক বিদ্যালয় এক শিফটে চলবে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র