২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৭ জনে আর আক্রান্ত ৩ লাখ ১৭ হাজার ৯৫৬ জনে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০ জন এবং ঢাকার বাইরে ২৩১ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৯৮১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৭৫ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৬ জন এবং ঢাকার বাইরের ২৭৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৯ হাজার ১৮১ জন, আর ঢাকার বাইরের ২ লাখ ৮ হাজার ৭৭৫ জন।
একই সময় পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ১৪ হাজার ৩০৮ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৭ হাজার ৬৬৫ জন এবং ঢাকার বাইরের ২ লাখ ৬ হাজার ৬৬৩ জন।






পাকিস্তানে সেনা ঘাটিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৩ - Tathya Sangjog
December 12, 2023[…] আরও পড়ুনঃ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু […]
খাগড়াছড়িতে গুলিতে ৪ ইউপিডিএফ কর্মী নিহত; ২০ ঘণ্টা পর মরদেহ উদ্ধার - Tathya Sangjog
December 12, 2023[…] আরও পড়ুনঃ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু […]
"১১০০ লোকের জন্য হাসপাতালে বেড একটি" - Tathya Sangjog
December 12, 2023[…] আরও পড়ুনঃ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু […]
"রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করা হচ্ছে না" - Tathya Sangjog
December 12, 2023[…] আরও পড়ুনঃ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু […]
ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী যে ডায়েট - Tathya Sangjog
December 12, 2023[…] আরও পড়ুনঃ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু […]
ঋণের দ্বিতীয় কিস্তির অনুমোদন দিয়েছে আইএমএফ - Tathya Sangjog
December 12, 2023[…] আরও পড়ুনঃ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু […]