“২০২১ সালের আগেই উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জন করেছে বাংলাদেশ”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ২০২১ সালের আগেই উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জন করেছে। ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত যে রূপকল্প ও প্রেক্ষিত পরিকল্পনা নিয়েছিলাম তা বাস্তবায়ন করেছি। এখন কাজ হলো ২০২১ থেকে ২০৪১ এর বাংলাদেশ, আমরা চাই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। জাতিসংঘ ঘোষিত এসডিজি বাস্তবায়ন করা, তার ভিত্তিতেই কাজ করছি।
আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মেড ইন বাংলাদেশ উইক’র উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের উন্নয়নে ব্যবসায়ীদের দেয়া সরকারের সুবিধাগুলোর সুফল পাচ্ছে দেশের অর্থনীতি৷ কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে যুবকদের বিনা জামানতে ঋণের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ সরকার। রফতানি উন্নয়ন তহবিল তৈরি করা হয়েছে। করোনা মোকাবিলায় পোশাক শিল্পে আর্থিক প্রণোদনা দিয়েছে সরকার।
সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে ১৩ বছর পূর্ণ হয়ে এখন প্রায় ১৪ বছর চলছে। ২০০৮ সালে নির্বাচনি ইশতেহারে বলেছিলাম বদলে যাবে বাংলাদেশ। সত্যিই বাংলাদেশ বদলে গেছে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ একটা বদ্বীপ, ঝড়ঝাপটা আসে। এটা মাথায় রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ২১০০ সালের জন্য ডেল্টা প্ল্যান করে দিয়েছি। এর বাস্তবায়নও শুরু করেছি। উন্নত জীবনের ব্যবস্থাটা দিয়ে গেলাম। সময়ের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পরিবর্তন করে এটা বাস্তবায়ন করলে উন্নয়নের ধারাটা অব্যাহত থাকবে। বিজিএমইএ আয়োজিত মেড ইন বাংলাদেশ উইক বিশ্বে বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারিত করবে। বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
আরও পড়ুনঃ দেশের বাজারে বাড়লো সোনার দাম






ডেন-৪ এর কারণে ডেঙ্গু আক্রান্তরা তিন দিনেই মারা যাচ্ছে - tathyasangjog
November 13, 2022[…] […]
হজযাত্রীদের সৌদি যাওয়া সহজ করতে সমঝোতা স্মারক সই - tathyasangjog
November 13, 2022[…] […]
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু - tathyasangjog
November 13, 2022[…] […]