১০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার
শেরপুরে ৯৬ গ্রাম হেরোইনসহ স্বপন মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওই হেরোইনের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে জানা গেছে।
আজ রোববার ভোরে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ চৌরাস্তা মোড় থেকে ওই যুবককে আটক করের্যাব-১৪ (জামালপুর-শেরপুর)-এর সদস্যরা। আটক স্বপন মিয়া পার্শ্ববর্তী বলাইয়েরচর ইউনিয়নের চরখারচর গ্রামের গোল মাহমুদ শেখের ছেলে।
এ বিষয়ে র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ চৌরাস্তা মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্বপন মিয়াকে আটক করে তারা। পরে শরীর তল্লাশি করে ৯৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।





